রাঙামাটিতে ২০০ যাত্রী নিয়ে ডুবেছে লঞ্চ

রাঙামাটি প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ১৯:২৭আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৯:২৭

রাঙামাটি থেকে বরকল হয়ে হরিনা যাওয়ার পথে ২০০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। তবে হ্রদে পানি কম থাকায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। সোমবার বিকালে মাইশছড়ি চ্যানেলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুলেখা চাকমা জানান, এমএল তানিয়া নামে লঞ্চটি মাইশছড়ি নামক জায়গায় আসলে হঠাৎ ডুবে যায়। তবে পানি কম থাকায় মানুষ হতাহত হয়নি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। তবে লঞ্চে থাকা মালামাল পানিতে ডুবে গেছে।

লঞ্চে থাকা যাত্রীরা অভিযোগ করেন, অতিরিক্ত মালবোঝাইয়ের কারণে দুর্ঘটনার শিকার হয় কাঠের এই লঞ্চটি। 

বরকল সদরের বাসিন্দা দেবপ্রিয় চাকমা বলেন, ‘লঞ্চটি উদ্ধার করতে বরকল সদর থেকে আলাদা বোট গেছে।’

বরকল উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা জানান, রাঙামাটি থেকে ২০০ জন যাত্রী নিয়ে বরকল হয়ে হরিনা যাওয়ার পথে মাইশছড়ি এলাকায় লঞ্চের তলায় কাঠ ফেটে গিয়ে পানি ঢুকে লঞ্চটি তলিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বিজিবি উদ্ধার দল সেখানে গিয়ে ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
৭১ বার আছাড় খেয়েও থামেননি: ৯১ বছর বয়সে রেকর্ড গড়ে পাহাড় জয়
ভোরের মেঘ থেকে সূর্যাস্ত, লামার মিরিঞ্জা ভ্যালিতে প্রকৃতির নানা রূপ
পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদীতে সাঁতারের রোমাঞ্চ
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ