গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ০৮:৫৯আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৮:৫৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকালে টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড এলাকা এবং পাটগাতী বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

টুঙ্গিপাড়া থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

গ্রেফতার দুজন হলেন– টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না মৃধা এবং পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি মাসুদ মুন্সি।

এসআই মনির হোসেন বলেন, অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলার দুই আসামি পান্না মৃধা ও মাসুদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন এসআই রাব্বি মোরসালিন।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম