সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ একজন আটক

খুলনা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৫:৩৬আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৫:৩৬

সুন্দরবনে পৃথক তিনটি অভিযানে ২০৫ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার দিবাগত রাতে খুলনা ও সাতক্ষীরার চারটি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক হরিণ শিকারি বাবু আলম (২৭) সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা হরিণের মাংসসহ সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাতভর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ স্টেশন কয়রা, কৈখালী এবং হারবারিয়া কর্তৃক যথাক্রমে কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও তৎসংলগ্ন এলাকা এবং মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পাসহ এক জনকে আটক করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান