সুনামগঞ্জে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ১১:১১আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১১:১১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ কলোনি গ্রামে বজ্রাঘাতে সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সাইদুল ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, মঙ্গলবার ভোর রাতে দোয়ারাবাজার এলাকায় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে যান সাইদুল ইসলাম। আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

বজ্রপাতে নিহত সাইদুল ইসলাম মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন বলে জানায় তার পরিবার। তার এমন মৃত্যুতে হতবাক পরিবার ও স্বজনরা।

/এমএএ/
সম্পর্কিত
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু
চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম