শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে এলাকাবাসীর পিটুনি

যশোর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ১০:০০আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১০:১২

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্ত তরিকুল ইসলাম (২৭) নামে এক বাবুর্চিকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে ট্রিপল নাইনে ফোন দিলে শনিবার রাত সাড়ে ১২টার দিকে যশোর কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এদিকে, শিশু ধর্ষণচেষ্টার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গভীর রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।

আটক তরিকুল চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের ফাজেল আলীর ছেলে। কাজের সুবাদে সে যশোর সদর এলাকায় ভাড়া থাকে। এ ছাড়া এয়ারপোর্ট রানওয়ের কাছে একটি রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করে। তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

যশোর কোতয়ালি থানার এসআই সাইফুল ইসলাম জানান, আক্রান্ত শিশুটি একই বাড়ির আরেক ভাড়াটিয়ার মেয়ে। শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে তরিকুল কাজ শেষে বাসায় ফিরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। আশপাশের লোকজন টের পেয়ে হাতেনাতে ধরে ধোলাই দেয়। একপর্যায়ে ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে উত্তমমধ্যম দেয়। তাকে রক্ষা করতে গিয়ে থানার এসআই সাইফুল ইসলামও আহত হন। তিনিও জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, তরিকুলকে কোতয়ালি থানায় নিলে রাত ১টার দিকে সেখানে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা থানা ঘেরাও করে স্লোগান দিচ্ছিলেন।

গণপিটুনিতে আহত তরিকুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের কাছে দাবি করেন, শনিবার রাতে কাজ শেষ করে বাড়িতে ফিরলে শিশুটির নানি স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার ওপরে হামলা চালায়।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার বজলুর রশিদ টুলু জানিয়েছেন, অভিযুক্তকে পুলিশ জরুরি বিভাগে আনলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। পুলিশের এসআই সাইফুলকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী