প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ২০:১৫ আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ২০:১৫

যশোরের বাঘারপাড়া উপজেলায় এক প্রতিবন্ধী তরুণী (১৯) ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। গত মঙ্গলবার সকালে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে ধর্ষণচেষ্টার এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে গতকাল বুধবার দিবাগত সাড়ে ১২টার দিকে বাঘারপাড়া থানায় একটি মামলা করেছেন। মামলায় মফিজুর মুন্সী (৫০) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মফিজুর মুন্সী বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের মান্নান মুন্সির ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মেয়েটি পাশের পুকুরে গোসল করছিলেন। তিনি এবং তার স্বামী পুকুরের অপর পাশে একটি গরুর খামারের পাশে ছিলেন। এ সময় মফিজুর মুন্সী ওই পুকুরে মাছ মারছিলেন। মেয়েটি গোসল শেষে পুকুর থেকে পাড়ে উঠলে মফিজুর মুন্সি তার হাত ধরে জোরপূর্বক টেনে বাড়ির বারান্দায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এ সময় তিনি পুকুর পাড়ে মেয়েকে দেখতে না পেয়ে বাড়িতে যান। ঘরের বারান্দায় মফিজুর মুন্সিকে দেখতে পেয়ে তিনি চিৎকার দিলে স্বামী এবং প্রতিবেশীরা এলে তিনি পালিয়ে যান।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মফিজুর মুন্সী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ম্যাজিস্ট্রেটের সামনে ওই তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক