মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ১৫:৩৮আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৫:৩৮

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রনি শেখ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী জিমি শেখ আহত হয়। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই এবং একই স্কুলের ছাত্র।

সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী-ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রনি শেখ ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে এবং মাঝিগাতী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আহত জিমি শেখ অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার জানায়, রনি শেখ তার চাচাতো ভাই জিমি শেখসহ মোটরসাইকেলে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি বাঘাজুড়ি গ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুজনই মারাত্মক আহত হয়। পরে স্থানীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আহত জিমিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী