বেনাপোলে শহীদ আব্দুল্লাহর পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

বেনাপোল প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১৫:৫৮আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৬:০১

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যশোরের শার্শার বেনাপোলের শহীদ আব্দুল্লাহর পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক আলহাজ নূরুজ্জামান লিটন শহীদ আব্দুল্লাহর গ্রামের বাড়ি বেনাপোলের বড় আঁচড়ায় তার বাবা আব্দুল জব্বার ও মা মাবিয়া খাতুনের হাতে এ উপহার পৌঁছে দেন। একইসঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেওয়া হয়।

এ সময় শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মো. নাসিম জামান রিফাত এবং বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ উপহার পেয়ে শহীদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার বলেন, ‘আমার সন্তান ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজে লেখাপড়া করতো। আশা ছিল, ছেলে লেখাপড়া শেষে চাকরি করে আমাদের শেষ বয়সে দেখাশোনা করবে। সেই আশা পূরণ হলো না। তার মৃত্যুর পর আমাদের সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই। বর্তমানে তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার বিচার চাই।’

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী