স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৮:০৮আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:০৮

বগুড়ার ধুনটের রাঙ্গামাটি গ্রামে আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে ১৯৯৩ সালে আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। এ সময় গ্রামের শিক্ষানুরাগী আবুল হোসেন ফকির বিদ্যালয়ের নামে ৫০ শতক জমি দান করেন। জমিদাতা হিসেবে স্কুলটি তার নামে নামকরণ করা হয়। এরপর সেখানে পাকা ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পাঠদান চলছে। এ অবস্থায় জমিদাতার ভাতিজা একই গ্রামের আমজাদ হোসেন ফকির দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল তিনি বিদ্যালয়ের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন। তাতে বাধা দেওয়ায় আমজাদ হোসেন ও তার লোকজন শিক্ষকদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফুল খাতুন গত ১৩ এপ্রিল ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি স্থানীয় রাঙ্গামাটি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আমজাদ হোসেন ফকিরসহ ছয় জনের নাম উল্লেখ করেছেন।

এ প্রসঙ্গে আমজাদ হোসেন ফকির দাবি করেন, তিনি জমিদাতার ওয়ারিশের কাছ থেকে ক্রয় সূত্রে জমির মালিক হয়েছেন। তাই বিদ্যালয়ের জায়গায় নয়, তার নিজের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল এ বিষয়ে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগামী ২৩ এপ্রিল ওই অভিযোগের শুনানি করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের