রংপুরে বিএনপি নেতা লাবলু হত্যা: অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১৬:১১আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৬:১১

রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাবলু মিয়াকে প্রকাশ্যে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের নেতৃত্বে শত শত এলাকাবাসী ও নিহত লাবলু মিয়ার স্বজনরা বদরগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, মোশারফ হোসেনসহ অনেকে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ এপ্রিল দিনের বেলায় প্রকাশ্যে চিহ্নিত সন্ত্রাসী শহীদুল হক মানিক ও তার ছেলে তমালের নেতৃত্ব সন্ত্রাসীরা লাবলু মিয়াকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান কবীর বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যাকারীদের নাম উল্লেখ করে মামলা করেন। তবে ১৮ দিন অতিবাহিত হওয়ার পরেও কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। বরং হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করার দাবি জানান। না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এ ব্যাপারে নিহত লাবলু মিয়ার স্বজন মোশারফ হোসেন জানান, চিহ্নিত সন্ত্রাসী শহীদুল হক মানিক ও তার ছেলে তমালের নেতৃত্ব সন্ত্রাসীরা  বিএনপি নেতা লাবলু মিয়াকে কুপিয়ে হত্যা করে। তারা উপজেলা সদরে তাণ্ডব চালালে পুলিশকে বার বার ফোন করার পরেও পুলিশ আসেনি। ঘটনা শেষ হবার পর সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১৭ দিন অতিবাহিত হওয়ার পরেও পুলিশ কাউকেই গ্রেফতার করছে না।’

একই অভিযোগ করেন সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, ‘প্রকাশ্য দিবালোকে খুনিদের তাণ্ডব হলো। একজন নিরপরাধ বয়স্ক বিএনপি নেতা লাবলু মিয়াকে হত্যা করা হলো। অথচ খুনিদের এখনও গ্রেফতার করছে না পুলিশ।‘

এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি এসএম আতিকুর রহমান বলেন, ‘আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। অবশ্যই তাদের গ্রেফতার করে আইন আওতায় আনা হবে।’

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপি নেতা লাবলু মিয়াকে উপজেলা সদরে কুপিয়ে হত্যা করা হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের