বাঁধ ভেঙে পাটলাই নদীর পানি প্রবেশ করছে টাংগুয়ার হাওরে

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ২১:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২১:৪০

সুনামগঞ্জের পাটলাই নদীর নজরখালীর বাঁধ ভেঙে দেশের অন্যতম মিঠাপানির মাছের প্রজনন ক্ষেত্র টাংগুয়ার হাওরে পানি প্রবেশ করেছে।

স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরে পাটলাই নদীর নজরখালি বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করে। পুরো টাংগুয়ার হাওর পানিতে পরিপূর্ণ হতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। হাওরের ফসল কাটা শেষ হয়ে যাওয়ায় বাঁধ টিকিয়ে রাখার কোনও প্রয়োজন ছিল না। তাই মাছের উৎপাদন ও প্রজননের জন্য এ সময় হাওরে পানিপ্রবাহ বাড়ানোর প্রয়োজন। হাওরের পানিপ্রবাহের দুটো বাঁধের মধ্যে একটি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের নুরুল হক বলেন, ‘হাওরের ধান কাটা শেষ। বাঁধ ভেঙে পানি ঢোকায় ফসলের কোনও ক্ষতি হয়নি। তবে পানি সংকটে থাকা টাংগুয়ার হাওরের মাছের অভয়াশ্রমে পানির পরিমাণ বাড়বে।’

ছিলানিতাহিরপুর গ্রামের আব্দুল খালেক বলেন, ‘এ বছর বৃষ্টিপাত কম হয়েছে, তাই হাওরের জলাশয়ে পর্যাপ্ত পানি ছিল না। পাটলাই নদীর পানি ঢোকায় হাওরে পানিপ্রবাহ স্বাভাবিক হবে। ধান কেটে ফেলায় ফসলের কোনও ক্ষতি হয়নি।’

জেলা খামারবাড়ির উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ বলেন, ‘এই হাওরে ১৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতোমধ্যে হাওরের ধান কাটা শেষ হয়ে গেছে। বাঁধ ভেঙে ফসলের কোনও ক্ষতি হয়নি, তবে হাওরে পানিপ্রবাহের ফলে মাছের উৎপাদনে সহায়ক হবে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, ‘এটি স্থানীয় কৃষকদের দেওয়া একটি বাঁধ। হাওরের ফসল কাটা শেষ হয়ে যাওয়ার এই বাঁধের উপযোগিতা শেষ। তাই কৃষকরা মাছ ধরার জন্য বাঁধের কোনও তদারকি না করায় সেটি ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে। এতে টাংগুয়ার হাওরের মৎস্য অভয়াশ্রমে পানির পরিমাণ বাড়বে। ফলে মাছের উৎপাদনও বাড়বে।’

/এমএএ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
সুনামগঞ্জে বৃষ্টিতে হাওরে ফের বাড়ছে পানি, বাকি ধান নিয়ে উদ্বেগ
হাওরের ফসল ডোবায় কে
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম