নেত্রকোনায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৮ আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৮

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে জেলার মদন উপজেলায় আরাফাত (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এর আগে রবিবার দিনগত রাতে জেলার কলমাকান্দা উপজেলায় দিদারুল হক (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা যান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান এবং কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশু আরাফাত মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামের আব্দুস সালামের ছেলে এবং দিদারুল হক কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্বজনদের বরাতে জানা গেছে, আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মা-বাবাকে বলে মাদ্রাসায় যাচ্ছিল সে। মাদ্রাসার কাছে পৌঁছাতেই হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আরাফাতের।

অপরদিকে, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা (রা.) মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামি একাডেমির শিক্ষক দিদারুল হক স্থানীয় বাজার থেকে রবিবার রাতে মাদ্রাসায় ফিরছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

/এমএএ/
সম্পর্কিত
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার