সরকারি চাল আত্মসাতের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
১৩ মে ২০২৫, ১৮:৩৫আপডেট : ১৩ মে ২০২৫, ১৮:৩৫

কুমিল্লার তিতাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা এক ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নগদ ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন মঙ্গলবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার। তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের এমদাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার আসমানিয়া বাজারের ওএমএস ডিলার জহিরুল ইসলাম তার গুদাম থেকে সরকারি চাল পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা চালসহ গাড়িটি জব্দ করে উপজেলা প্রশাসনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন ৩৫ বস্তা সরকারি চাল জব্দ করেন। এ সময় ডিলার জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। খোঁজখবর নিচ্ছি, তিনি যদি দোষী প্রমাণিত হন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, ‘জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী