জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৮:৫০আপডেট : ২০ মে ২০২৫, ১৮:৫০

ঝালকাঠিতে জমিসংক্রান্ত বিরোধে এক সার্ভেয়ারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। সোমবার দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী রুমা বেগম জানান, তার স্বামী সমীর মল্লিকের সঙ্গে চাচাতো ভাই বাবুল মল্লিকের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। বাবুল সোমবার ওই জমিতে চলাচলের পথ আটকে বেড়া দিতে গেলে সমীর বাধা দিলে পিটিয়ে ফেলে রেখে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. সানি বলেন, ‘সমীর মল্লিককে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতের ঘোষণা করেন।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘স্বজনরা সমীরকে হাসপাতালে এনেছেন। ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছেন। নিহতের লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। কোনও লিখিত অভিযোগ আসেনি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের