ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৯:৩৫ আপডেট : ২২ মে ২০২৫, ১৯:৩৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং গফরগাঁও টু পাগলা সড়কের উথুরী গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো– উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের বরোবাড়িয়া গ্রামের হাবিলের ছেলে হলে ইমামুদ্দিন (৭); গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের কাঞ্চন শেখের ছেলে মোহাম্মদ আলী (৩)।

জানা যায়, গফরগাঁও থানা পুলিশের পিকআপ ভ্যান বারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনসার ভিডিপির প্রশিক্ষণ শেষে ফিরছিল। সে সময় গাড়িটি ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইমামুদ্দীনকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয়।

অপরদিকে, গফরগাঁও টু পাগলা সড়কে উথুরী গ্রামের ওমর আলী শেখের চায়ের দোকানের সামনে দুপুরের দিকে অজ্ঞাত গাড়ির চাপায় মোহাম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হয়।

গফরগাঁ থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার