যশোরে দুই খাবারের প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যশোর প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৯:৪০আপডেট : ২২ মে ২০২৫, ১৯:৪০

বিশুদ্ধ খাদ্য আদালতের মামলায় যশোরে দুটি খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ভাই ও অনন্যা ঘোষ ডেয়ারির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) মামলার ধার্য তারিখে এই আদেশ দেন আদালত।

যশোরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ দিন ‘কাচ্চি ভাই’য়ের মালিক সোহেল সিরাজ এবং ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র মালিক মিহির ঘোষের আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকলেও তারা হাজির হননি। 

তবে, মামলার অপর আসামি জনি কাবাবের মালিক জয়নুল হক জনি এদিন আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন। আদালত জনির জামিন মঞ্জুর করেন। আগামী ১৬ জুন জনির মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

অন্যদিকে, কাচ্চি ভাইয়ের মামলাটি আগামী ৩ জুন ও অনন্যার মামলাটি ৪ জুন দিন ধার্য করে দুই প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতারের আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল।

প্রসঙ্গত, গত ৭ মে যশোর শহরের তিনটি খাবার প্রতিষ্ঠান কাচ্চি ভাই, জনি কাবাব ও অনন্যা ঘোষ ডেয়ারিতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ এবং সরবরাহের প্রমাণ মেলে।

রান্নাঘরের নোংরা পরিবেশ, স্যানিটেশনের অভাব ও খাদ্যমান লঙ্ঘনের কারণে ওইদিন তিনটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম। ওই তিন মামলার বৃহস্পতিবার ধার্য তারিখে পৃথক এ আদেশ দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী