চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০২৫, ১৩:৩০আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৩:৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে সড়কটির বিভিন্ন স্থানে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সড়ক প্রশস্ত করার দাবি জানান। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করছে ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ নামে একটি সংগঠন। বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটির লোহাগাড়া, সাতকানিয়া ও চকরিয়া— তিন স্থানে একযোগে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে রাখেন।

অবরোধে অংশ নেওয়া সাতকানিয়া উপজেলার বাসিন্দা নুরুল আমিন অভিযোগ করেন, ‘গুরুত্বপূর্ণ এই মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই কোনও না কোনও স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। এ সড়ক ছয় লেনে উন্নীত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছি।'

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘সড়ক অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বেলা ১২টার দিকে সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।'

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম