চিটাগুড়-পচা মিষ্টি-ময়দা-সোডা দিয়ে তৈরি ৬৫০০ কেজি ভেজাল গুড় জব্দ

ফরিদপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় একটি ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় এবং শিল্পে ব্যবহার্য কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া কারখানাটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সন্ধায় ওই এলাকার স্বপন কুমার শীলের মালিকানাধীন কারখানায় সমন্বিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (এসি) মো. আতিকুর রহমান।

জানা গেছে, কারখানায় অত্যন্ত নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে ভারত থেকে আমদানি করা নিম্নমানের টিনজাত চিটাগুড়ের সঙ্গে নিষিদ্ধ হাইড্রোজ, ফিটকিরি, ননফুড গ্রেড ক্ষতিকর রঙ ও ফ্লেভার, পঁচা মিষ্টি, মিষ্টির নষ্ট গাদ, ময়দা, সোডা ও চিনি ব্যবহার করে খেজুর এবং আখের গুড় তৈরি করা হয়।

এ ছাড়াও কারখানায় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল (আঠাজাতীয় এবং জুতার সোল তৈরির) কেমিক্যাল পাওয়া যায়।

ফরিদপুরের নিরাপদ খাদ্য অফিসার আজমুল ফুয়াদ জানান, কারখানায় পাওয়া নথিপত্র ও রেজিস্ট্রার পর্যালোচনা করে জানা যায়, কারখানাটি রাতের অন্ধকারে ভেজাল গুড় উৎপাদন করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলসহ ঢাকা ও রাজশাহীর বাজারে সরবরাহ করে থাকে।

/এমএএ/
সম্পর্কিত
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
রান্নাঘরে বসেই চিনুন ভেজাল খাবার
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি