নিজ বাসায় র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা

জামালপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৫

জামালপুরে লিপি আক্তার (৩৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া।

নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মৃত কাদের মণ্ডলের ছেলে মহর আলীর স্ত্রী। মহর আলী র‌্যাব ২-এর উপপরিদর্শক (এসআই) পদে ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় কর্মরত আছেন। হত্যার সময় লিপি আক্তারের ১১ বছরের মেয়ে নিথি আক্তারকেও ভয়ভীতি দেখানো হয়। গত কয়েক বছর থেকে মহর আলীর স্ত্রী লিপি আক্তার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে লিপি তার মেয়ে নিথিকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরের দিকে চোর গ্রিল কেটে ঘরে ঢোকে। সে সময় চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে লিপি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে চোর। সকালে খবর পেয়ে গৃহবধূ লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সরিষাবাড়ী থানার ওসি বলেন, বৃহস্পতিবার সকালে নিহত লিপি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এমএএ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি