উত্তরাঞ্চলে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা

লিয়াকত আলী বাদল, রংপুর
১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫২আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫২

রংপুর বিভাগের আট জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। হিমেল বাতাস শীতের তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। আজ রবিবার রংপুর বিভাগের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিভাগের বাকি সাত জেলায় ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এসেছে তাপমাত্রা। সূর্যের মুখ দেখা গেলেও রোদের কোনও তাপ নেই। তিন-চার ঘণ্টার বেশি স্থায়ী হচ্ছে না সূর্যের আলো।

এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, সর্দিজ্বর, কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন রোগবালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ জন বয়স্ক নারী-পুরুষ এবং চার জন শিশুসহ নয় জন শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সর্দার অফিসের কর্মী মমতাজ উদ্দিন।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭, নীলফামারীর সৈয়দপুরে ১০, কুড়িগ্রামের রাজারহাটে ১০, দিনাজপুরে ৯ দশমিক ৮, রংপুরে ১০ দশমিক ২, নীলফামারীর ডিমলায় ১০, ঠাকুরগাঁয়ে ৯ দশমিক ৫, লালমনিরহাটে ১০ এবং গাইবান্ধায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় সূর্যের মুখ দেখা গেলেও তা স্থায়ী থাকছে দুই থেকে তিন ঘণ্টা। বেশির ভাগ জেলায় মধ্যরাত থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। ফলে সারাদিনেই রংপুর বিভাগে হিমেল বাতাস প্রবাহিত হওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, রংপুর বিভাগীয় প্রশাসকের দফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বরাদ্দ করার জন্য তারা সংশ্লিষ্ট দফতরকে চাহিদাপত্র দিলেও প্রয়োজন অনুযায়ী বরাদ্দ আসেনি। বরাদ্দ মিলেছে অনেক কম। বার বার তাগাদা দেওয়ার পরেও কম্বল বরাদ্দ দেওয়া হচ্ছে না। ফলে শীতবস্ত্রের অভাবে সহায়-সম্বলহীন মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতবস্ত্রের অভাবে সহায়-সম্বলহীন মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের আট জেলায় ভাইরাস জ্বর, নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া সর্দিজ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগবালাই বৃদ্ধি পেয়েছে। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরে প্রতিদিন শত শত শিশু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছে। হাসপাতালের আউটডোরে আক্রান্ত শিশুদের নিয়ে স্বজনরা ভিড় করছেন। 

/এমএএ/
সম্পর্কিত
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত