শীত থেকে কুকুরদের রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

পটুয়াখালী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৫৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৫৩

হাড়কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে প্রাণীকূলসহ সাধারণ মানুষ। শীতকালে অনেক প্রাণীই কষ্টে দিন কাটায়। তাদের দিকে আমরা খুব কমই দৃষ্টি দিই। প্রচণ্ড শীত থেকে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুরদের রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’ সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পটুয়াখালী পৌরশহরে ঘুরে কুকুরদের জন্য বিভিন্ন স্থানে খড়কুটো ভর্তি পাটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে।

শতাধিক কুকুরের জন্য এমন বিছানা তৈরি করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী। এ বিষয়ে সহযোগিতা করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

কুকুরের জন্য এমন বিছানা তৈরি করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানান, পাটের বস্তার মধ্যে খড়কুটো দিয়ে কুকুরের জন্য এসব বিছানা তৈরি করা হয়েছে। পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রায় ১৫০টি বস্তার বিছানা বিতরণ করা হয়েছে। অনেক কুকুর এসব বস্তার বিছানায় আশ্রয় নিয়েছে।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের পরিচালক আবদুল কাইউম বলেন, ‘অতিরিক্ত শীতে কুকুরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। কিছু কুকুরের বাচ্চা মারাও গেছে। এতে কষ্টে থাকা কুকুরের জন্য একটু উষ্ণতা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

পটুয়াখালী পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। কুকুরের জন্য বস্তা বিতরণ করতে পৌরসভার গাড়ি দেওয়া হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, বিছিয়ে দেওয়া বস্তা যেন কেউ ফেলে না দেয় ৷ ভালো কাজে আমাদের সহযোগিতা থাকবে সব সময়।’

/এমএএ/
সম্পর্কিত
পোষা প্রাণীর সুস্থতা ও দীর্ঘায়ুতে সামগ্রিক যত্ন
কুকুরের কামড়ে মৃত্যুর ঘটনায় হত্যার তদন্ত
একটি আশ্রয়, একটুখানি ভালোবাসায় বাঁচতে পারে একটি প্রাণ
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই