গাইবান্ধায় ২ জনকে পিটিয়ে হত্যা: নিহতদের পরিচয় শনাক্ত

গাইবান্ধা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১২ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম।

নিহতরা হলেন– লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং মঈনুল ইসলাম (৫০)। লেবু মিয়া পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে। মঈনুল ইসলাম একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে।

সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম জানান, নিহতদের স্বজনরা মরদেহ দেখে পরিচয় শনাক্ত করেছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভোর সাড়ে ৪টার দিকে এক নারী তার এক আত্মীয়কে নিয়ে ঢাকা থেকে পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় বাস থেকে নামেন। পরে সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট (ভাঙা ব্রিজ) এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ধারালো অস্ত্রের মুখে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ওই তিন জন।

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ধাওয়া দিলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মোজাহিদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। স্থানীয়রা দুজনকে পুকুর থেকে তুলে মারধর করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর একজন পালিয়ে যায়।

এদিকে, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
এক তরুণকে পিটিয়ে হাসপাতালে রেখে গেলো দুর্বৃত্তরা, পরে মৃত্যু
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম