মেরিন ড্রাইভে চলন্ত গাড়িতে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১৫:৪৬ আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৫:৪৬

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি যাত্রীবাহী মিনিকারে আগুন ধরে গেছে। রবিবার ভোরে বড় ডেইল এলাকায় এ ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় এবং অল্পের জন্য বেঁচে যান যাত্রীরা।

টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, টেকনাফ শাপলা চত্বর থেকে চার জন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, গাড়ির চালক (মালিক) ফিয়ার আলম আগুনে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তিনি টেকনাফের কচুবনিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আশপাশের লোকজন তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির যাত্রী নুরে আলম বলেন, ‘চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদে বের হতে পেরেছি।’

/এমএএ/
সম্পর্কিত
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
আশুলিয়ায় পোশাক তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
ভারতে পাওয়া যায় ভাড়ায় নাতি-নাতনি, বয়স্কদের সঙ্গ দিতে নতুন ব্যবসা
ভারতে পাওয়া যায় ভাড়ায় নাতি-নাতনি, বয়স্কদের সঙ্গ দিতে নতুন ব্যবসা
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর করে মোবাইল, স্বর্ণ ও টাকা লুট
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর করে মোবাইল, স্বর্ণ ও টাকা লুট
প্রেম করে চাকরি হারাচ্ছেন মাসে ৩৮ কোটি টাকা বেতনের সিইও
প্রেম করে চাকরি হারাচ্ছেন মাসে ৩৮ কোটি টাকা বেতনের সিইও
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প