সরকার কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ১৭:১৫ আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৭:১৫

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘শুধু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি লোন মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।’

শুক্রবার বিকালে দিনজপুরের বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কালে তিনি এই কথা বলেন।

এ সময় প্রণোদনার বীজ ও সার বিতরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে কৃষক যদি উৎপাদন বাড়াতে পারেন, তাহলে কৃষকের যেমন ভাগ্যোন্নয়ন হবে, তেমনি এলাকা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, ওই পরিবার হবে, গ্রাম হবে, ইউনিয়ন হবে।’

তিনি বলেন, ‘আজ যে ধরনের বৈশ্বিক সমস্যা আছে, সেজন্য যাতে দেশের কৃষি কোনও অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই সেই লক্ষ্যেই কাজ করছি। বাংলাদেশে সবচেয়ে কৃষিতেই কর্মসংস্থানের সুযোগ বেশি, সেটা যাতে অব্যাহত থাকে।

‘কোনও অবস্থাতেই বৈশ্বিক কোনও পরিবেশ অথবা কোনও যুদ্ধ যাতে আমাদের ক্ষতিগ্রস্ত না করতে পারে সেই জন্যই আমরা কৃষি এবং কৃষককে সবচেয়ে বেশি প্রণোদনা দিচ্ছি।’

এ সময় ২০ জন কৃষকের মাঝে মুগডাল বীজ ও সার এবং ৫ জন কৃষককে মৌমাছি চাষের বাক্স বিতরণ করা হয়। এ ছাড়া কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জ ৭ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় সেখানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
অবৈধভাবে বাড়িতে সার মজুত, জামায়াত নেতাকে জরিমানা
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম