বসতবাড়ি থেকে সীমান্তের পিলার উদ্ধার, আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৯:২৪আপডেট : ০৬ জুন ২০২৬, ০৯:২৪

সাতক্ষীরায় তালার কলাগাছি গ্রামে ভোলানাথ সানা (৫০) নামে এক ব্যক্তির বসতবাড়ি থেকে সীমান্তের পিলারসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) গভীর রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়।

আটক ভোলানাথ সানা কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে। অন্য তিন জনের একজন খুলনার বটিয়াঘাটার, দুজন পাইকগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে এই পিলার মাটির নিচে বসানো ছিল। এটি মাটি খুঁড়ে বের করে ঘরের ভেতর রাখা হয়। তখনই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টিম সেখানে অভিযান চালায়। রাত সাড়ে ১০টায় পিলারসহ ওই ব্যক্তিদের বসতবাড়ি থেকে আটক করে পুলিশ।

তালা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে আমরা খবর পাই, কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা চলছে। এই খবর পেয়ে আমরা অভিযান চালাই। অভিযান চালিয়ে আমরা তাদের পিলারসহ আটক করি। আমরা তাদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। ’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
এক বিদ্যালয়ের ১৩ স্কুলছাত্রীর বিয়ে, অভিভাবকদের ডাকলো প্রশাসন 
সর্বশেষ খবর
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ