রোয়ানু’র আতঙ্ক পটুয়াখালীতে, জেলেরা নিরাপদে ফিরছে

পটুয়াখালী প্রতিনিধি
২০ মে ২০১৬, ১২:০০আপডেট : ২০ মে ২০১৬, ১৫:২০

উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে কুয়াকাটা-সোনারচর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে ৪ নম্বর সতর্কতা। সাগর উত্তাল হওয়ায় পানি বৃদ্ধি পেয়েছে। এরইমধ্যে নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট রেড়ে অর্ধশত চরসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

এদিকে, মাছ ধরার ট্রলার নিয়ে সাগর থেকে নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে জেলেরা । মৎস্য বন্দর আলীপুর, মহিপুর, ঢোস, রাঙ্গাবালী, মৌডুবিসহ বিভিন্ন স্থানে নোঙর করছে ট্রলারসহ জেলেরা।

কলাপাড়া আবহাওয়া অফিসের কর্মকর্তা প্রদ্বীপ কুমার জানায়, শুক্রবার সকাল থেকে পটুয়াখালীর গোটা উপকূল জুড়ে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। পায়রা বন্দরসহ পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালী নৌ-বন্দর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, পটুয়াখালী নদী বন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় অভ্যন্তরীন ১২টি নৌ রুটে ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে, জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী জানান, দুর্যোগ মোকাবেলায় জরুরি সভা করা হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে একটি ও প্রতিটি উপজেলায় মোট ৯টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনীয় মেডিক্লযা টিমসহ ২১২ মেট্রিক টন চাল, ২ লাখ ৮০ হাজার নগদ টাকাসহ শুকনো খাবার মজুত রাখা হয়েছে।

আরও পড়ুন:

আরও এগিয়ে আসছে রোয়ানু, ৪ নম্বর সতর্কতা সংকেত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন