উজিরপুর থানায় নতুন ওসি-পরিদর্শক

বরিশাল প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৬:০৭আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৬:১৩

বরিশালের উজিরপুর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আলী আরশাদ যোগদান করেছেন। সেই সঙ্গে পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগ দিয়েছেন মমিন উদ্দিন।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে দায়িত্ব নেন আলী আরশাদ। তিনি বরিশাল জেলা কোর্ট পুলিশের পরিদর্শকের দায়িত্বে ছিলেন। আর মমিন উদ্দিন জেলার মেহেন্দিগঞ্জ থানায় কর্মরত ছিলেন। গত ৫ জুলাই উজিরপুর থানায় যোগদান করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৬ জুন উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই বরুন চক্রবর্তী ওই দিনই এক নারীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। ওই নারীর সঙ্গে বাসুদেবের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেন বরুন। পরে ওই নারীকে গ্রেফতার করা হয়। 

তাকে পাঁচ দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। এর প্রেক্ষিতে গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ। 

জিয়াউল আহসান ও মাইনুল ইসলাম

এ সময় ওই নারীকে খুঁড়িয়ে হাঁটতে দেখে এর কারণ জানতে চান আদালত। রিমান্ডে তাকে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন তিনি। পরে বিচারক মাহফুজুর রহমান আসামির অভিযোগ আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দেন। 

গত রবিবার দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেন। প্রতিবেদনে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন থাকার বিষয়টি উল্লেখ করা হয়। 

এ ঘটনায় গত ৫ জুলাই উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান ও পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওই দিন আদালতের নির্দেশ অনুসারে ভুক্তভোগী নারী বাদী হয়ে ওই দুই পুলিশ কর্মকর্তাসহ মোট পাঁচ জনকে আসামি করে মামলা করেন। 

/এসএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম