কুপিয়ে ছাত্রলীগ নেতার কবজি কেটে নিলেন অপর নেতা  

পটুয়াখালী প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৩:১৩আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৪:০৪

পটুয়াখালীতে মো. রাকিবুল (২২) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ডান হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ও তার ভাই রায়হান এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন হামলার শিকার রাকিবুল। তিনিও একই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। বর্তমানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। 

বুধবার (২৮ জুলাই) রাতে কলাপাড়া উপজেলার তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন রাকিবুল বলেন, আমি রাতে তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। এসময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে এলোপাড়াড়ি কুপিয়ে ডান হাতের কবজি কেটে ফেলে ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন সন্ত্রাসী। এছাড়া তারা আমার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, রাত ১০টার দিকে হাতের কবজি কেটে ফেলা একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয় অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুলের মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি। 

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিক তালুকদার বলেন, এক বছর আগে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুলের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুলের সংঘর্ষ ও মারামারি হয়। এর জের ধরেই গত রাতে রাকিবুলকে কুপিয়ে আহত করা হয় বলে জেনেছি। এ ঘটনায় উভয়পক্ষেরই লোকজন আহত হয়েছেন। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি