ব্যবসা প্রতিষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলা, অস্ত্রসহ গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- সোহেল পঞ্চায়েত (২২) ও  শুভ শীল (২১)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দেশীয় অস্ত্রসহ শুভ শীলকে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা। আর সোহেলকে বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে আটক করা হয়।

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার রাতে ব্যবসায়ী সেলিম চৌকিদার বাদী হয়ে ১০ জন  নামীয় ও অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলা ও স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া পৌর এলাকার ওয়াপদা রোডে সেলিম চৌকিদারের মুদি দোকানে ২০-৩০ জনের একটি কিশোর গ্যাং চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সেলিম চৌকিদারের ছেলে রুবেল গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে শুভ শীলকে আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে দুইটি চাইনিজ কুড়ালসহ তাকে আটক করে পুলিশ।

ব্যবসায়ী সেলিম চৌকিদার জানান, গত সোমবার রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার বাসা এলাকায় পিকনিক করে। এ সময় কে বা কারা ৯৯৯-এ কল করে থানা পুলিশকে খবর দেয়। এতে তাকে সন্দেহ করে মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় তারা।

স্থানীয় বাসিন্দা কালাম চৌকিদার জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও বিভিন্ন  মাদক সেবনসহ স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। কিন্তু ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেফতার সোহেল পঞ্চায়েত ও শুভ শীলকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি