‘নির্বাচনকালে ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনীতি করলে কঠোর ব্যবস্থা’

পটুয়াখালী প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ২১:১০আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১০

নির্বাচনের সময় ধর্মের অপব্যাখ্যা দিয়ে অপশক্তির রাজনীতি করলে কঠোরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেছেন, ‘দেশে নির্বাচন এলে কিছু কিছু ইসলামী দল মানুষের মাঝে অপপ্রচার চালিয়ে ভোটারদের বিব্রত করে। তাদের বিরুদ্ধে সরকার সর্তক অবস্থানে রয়েছে।’

রবিবার (১০ অক্টোবর) বিকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ধর্মীয় সম্প্রতি উন্নয়নে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নিবন্ধনের সিরিয়াল অনুযায়ী সবাইকে হজে যেতে হবে। কোনোভাবেই সিরিয়াল ভেঙে যাওয়া যাবে না। কোনও আত্মীয়ের সুপারিশ কাজে আসবে না। নিয়ম মেনেই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হজে যেতে হবে। কোনও এজেন্সি হাজিদের কষ্ট দিলে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।’

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সরকার সব মন্দিরে অনুদানসহ যথাযোগ্য মর্যাদায় পূজা উদযাপনের ব্যবস্থা নিয়েছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন- সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের ইমাম, পুরোহিতসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর আইফোন
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী