ভোটকে‌ন্দ্রে হামলার জন্য মজুত করা দুই শতা‌ধিক লা‌ঠি উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৯:৩৭আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৩৭

পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে এক‌টি ভোটকে‌ন্দ্রের পাশ থে‌কে দুই শতা‌ধিক লা‌ঠি উদ্ধার ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বা‌হী ম্যাজিস্ট্রেট। ভোটের ফলাফল ঘোষণার পরপরই কেন্দ্রে হামলার জন্য লা‌ঠিগুলো মজুত করা হয়েছিল।

র‌বিবার (২৮ নভেম্বর) বিকালে উপ‌জেলার ম‌জিদবা‌ড়িয়া ইউ‌নিয়‌নের ৮ নম্বর কেন্দ্র আউ‌লিয়া সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের পাশের বাগান থে‌কে লা‌ঠিগু‌লো উদ্ধার করা হয়। ওই বাগান‌টি ইউ‌নিয়‌নের নৌকা প্রতী‌কের প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার কিসলুর মালিকানাধীন।

নির্বা‌হী ম্যাজিস্ট্রেট শা‌হিন মাহমুদ বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বাগা‌নে তল্লা‌শি চালা‌নো হয়। একপর্যা‌য়ে লা‌ঠিগু‌লো উদ্ধার করা হয়। বাগান থে‌কে ছোট ছোট গাব গাছ কে‌টে লাঠি বানিয়ে মজুত করা হ‌য়ে‌ছিল। আড়াই থে‌কে তিন ফুট লম্বা লা‌ঠিগু‌লো অ‌নেক মজবুত। ভো‌টকেন্দ্র দখল ও ফলাফল ঘোষণার পরপরই হামলার জন্য লাঠিগুলো মজুত করা রাখা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, আউ‌লিয়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রেটি ছিল ঝুঁকিপূর্ণ। কে‌ন্দ্রে সকাল থে‌কে পর্যাপ্ত পু‌লিশ, র‌্যাব, বি‌জি‌বি মোতা‌য়েন র‌য়ে‌ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি