জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে ১২ জেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৮:০৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:০৫

ভোলায় বঙ্গোপসাগর মোহনায় জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার ভোরে ডুবে যাওয়া ওই ট্রলারের ২১ জেলের মধ্যে নয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১২ জেলে নিখোঁজ রয়েছেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ করছে।

জীবিত ও নিখোঁজ জেলেরা ভোলা সদর উপজেলার ইলিশ ইউনিয়ন এবং চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর, নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নের বাসিন্দা।

আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান প্রিন্স জানান, রবিবার বিকালে ওই ইউনিয়নের কামাল খন্দকারের একটি ট্রলার নিয়ে বাচ্চু মাঝির নেতৃত্বে ২১ জেলে আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর শিবা গ্রাম থেকে সাগর মোহনার উদ্দেশ্যে রওনা হন। সোমবার ভোরের দিকে ঢালচর ইউনিয়নের দক্ষিণে সাগর মোহনায় একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারের পাশ দিয়ে যাওয়া অন্য আরেকটি ট্রলার নয় জনকে জীবিত উদ্ধার করে।

/এমএএ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী