বাস-লঞ্চে হাফ ভাড়ার দাবিতে আলটিমেটাম শিক্ষার্থীদের

বরিশাল প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ২৩:০৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২৩:০৭

শুধু মহানগরীতে নয়, সর্বত্র বাস ও লঞ্চে অর্ধেক ভাড়া এবং নিরাপদ সড়কসহ ছয় দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর টাউন হলের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে সদর রোড অবরোধ করেন তারা। এ সময় সদর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের শিক্ষার্থী বিজন সিকদার, রাহুল দাস, সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী মো. তামিম ও মারফিয়া জাহান, আলেকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী লামিয়া সায়মন এবং মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাহেদ মাহমুদ প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, শুধু মহানগর নয়, দেশের সর্বত্র বাস ও লঞ্চে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন জারি এবং নিরাপদ সড়কসহ ছয় দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে প্রতিশ্রুতি না দিলে ‍বুধবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আমরণ অনশনের ঘোষণা দেন তারা।

সমাবেশ শেষে একই দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে ‍এসে শেষ হয়। শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদর রোডসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী