পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বরগুনা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২১, ১১:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১:৫৯

বরগুনার পাথরঘাটা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। র‍্যাব বলছে, স্থানীয় জেলেরা জানিয়েছেন, তিনি জলদস্যু বাহিনীর সদস্য ছিলেন।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, পাথরঘাটার বিষখালী নদীর তীরে জলদস্যুরা অবস্থান নিয়েছে—এমন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে নদীর তীরবর্তী এলাকায় অবস্থান নেয় র‍্যাব-৮। উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে জলদস্যুরা। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে র‍্যাব-৮ সদস্যরা। এতে একজন গুলিবিদ্ধ হয়। বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

পটুয়াখালী জোনের র‍্যাবের লেফট্যানেন্ট কমান্ডার শহিদুল ইসলাম বলেন, সম্প্রতি দস্যুতার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত। তাই দস্যুতা নির্মূলে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম