বরগুনার ২২ জন নিখোঁজ

সুমন সিকদার, বরগুনা
২৪ ডিসেম্বর ২০২১, ২২:০৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২৩:০৬

ঝালকাঠির সুগন্ধা নদীতে স্মরণকালের ভয়াবহ লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার ২২ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পাননি স্বজনরা। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও জেলা প্রশাসন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে নিখোঁজ ২২ জনের খসড়া তালিকা করেছে বরগুনা জেলা প্রশাসন। আহত ও নিহতদের তালিকা তৈরি করতে গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামের মো. মইন (২৬), মো. আব্দুল্লাহ (৩৮), আছিয়া বেগম (৪০), বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের ইদ্রিস খান (৪০), পাথরঘাটার পপি আক্তার (২০), সদর উপজেলার ছোট আমতলী গ্রামের জয়নব বেগম (৪৫), মানিকখালী গ্রামের আব্দুল হাকিম (৪৫), তার স্ত্রী পাখি বেগম (৩৫) ও ছেলে মো. নসরুল্লাহ (৩), বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল গ্রামের রাজিয়া (৩২), তার মেয়ে নুসরাত (১৭), বরগুনার মোল্লার হোড়া গ্রামের তাসলিমা আক্তার (৩২), সুমাইয়া আক্তার মীম (১৫), সুমনা আক্তার তানিশা (১২), ছেলে জুনায়েদ (৭), পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাক (৪২), একই এলাকার মো. রাকিব (১৮), পাথরঘাটার তাবাসসুম (২), তালতলী উপজেলার ছোটবগীর কামাল শিকদারের স্ত্রী রেখা বেগম (৩৫), তার নাতি মো. জুনায়েদ শিকদার (৭), বেতাগীর জাহানারা বেগম (৪৫) ও বেতাগীর কাজীরাবাদ গ্রামের এনামুল হক রিয়াজ (৩২)।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, লঞ্চ দুর্ঘটনার ঘটনায় বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া নিখোঁজ ও অগ্নিদগ্ধদের তালিকা করতে গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে। এ পর্যন্ত ২২ জন নিখোঁজ রয়েছে বলে আমরা তালিকা করেছি।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নলছিটির সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। ঢাকায় পাঠানো হয়েছে ১৬ জনকে। পাশাপাশি আহত হয়েছেন শতাধিক।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের
সর্বশেষ খবর
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা