যেখান থেকে লঞ্চে আগুনের সূত্রপাত, জানালেন তদন্ত কমিটির প্রধান

বরগুনা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪২

অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন এ দুর্ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম। তিনি বলেছেন, ‘ঝালকাঠিতে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একাধিকবার ঘটনাস্থল ও লঞ্চ পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে ইঞ্জিন রুম থেকে আগুন লেগেছে। পরে আরও কিছু কারণে এটি ছড়িয়ে পড়েছে।’

রবিবার (২৬ ডিসেম্বর) বরগুনার সার্কিট হাউস মিলনায়তনে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে এসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

যুগ্ম সচিব তোফায়েল ইসলাম বলেন, ‘তদন্ত এখনও চলমান। তাই কংক্রিট কোনও তথ্য দেওয়া যাচ্ছে না। তবে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে একটি সুষ্ঠু তদন্ত করে ঘটনার সত্যতা উদঘাটন করা যায়। লঞ্চের কোনও স্টাফের সঙ্গে আমরা এখনও কথা বলতে পারিনি। সেই রাতে আসলে কী ঘটেছিল, এটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনার জন্যই আমরা বরগুনা এসেছি।’

বরগুনার সার্কিট হাউসে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা

এ সময় আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্য নৌপুলিশের বরিশাল রেঞ্জের পুলিশ সুপার কফিল উদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ ও বিআইডব্লিউটিএ-এর অতিরিক্ত পরিচালক (বন্দর) মো. সাইফুল ইসলাম। তাদের সঙ্গে ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।

সদরঘাট থেকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বরগুনার উদ্দেশে যাত্রা শুরু করে অভিযান-১০ লঞ্চ। এরপর থামে চাঁদপুর, বরিশাল ও দপদপিয়া ঘাটে। তিন ঘাটেই যাত্রীরা ওঠানামা করেছেন। দপদপিয়া থেকে লঞ্চটি ছাড়ে বেতাগীর উদ্দেশে। এর মাঝেই বাধে বিপত্তি। রাত ৩টায় সুগন্ধা নদীতে চলমান লঞ্চের ইঞ্জিন কক্ষে আগুনের সূত্রপাত। পানিতে ভাসমান এই যানে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান। প্রাণে বাঁচতে যাত্রীরা ঝাঁপ দিতে থাকেন সুগন্ধা নদীতে। এতে অনেকে প্রাণে বাঁচলেও পর্যন্ত ৩৭টি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। উদ্ধার লাশের মধ্যে ২৩টির পরিচয় শনাক্ত করা যায়নি। এসব লাশের নমুনা সংগ্রহ করে শনিবার বরগুনার পোটকাখালী গ্রামে খাকদোন নদীর পাড়ের গণকবরে দাফন করা হয়েছে। পরিচয় মিলেছে এমন ১৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী