লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ১৪:৪২আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৪:৪২

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবে এক জেলে নিখোঁজ এবং এক জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি)  চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

নিখোঁজ জেলের নাম মাসুম খান (৩০)। অন্যদিকে আহত জেলে দেলোয়ার হোসেন শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরা দুই জনই ‍উপজেলার চাঁদপাশা ‌ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ বলেন, গত বুধবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী যাত্রীবাহী আওলাদ-৪ লঞ্চটি আড়িয়াল খাঁ নদ অতিক্রমকালে জেলে নৌকার উপর উঠিয়ে দেয়। এ সময় নৌকায় থাকা এক জেলে নিখোঁজ এবং অপর জেলেও আহত হন। আহত জেলেকে স্থানীয়রা উদ্ধার করেছেন।

নৌ ফায়ার স্টেশনের কর্মকর্তা খোরশেদ আলম জানান, দুর্ঘটনার পরপরই বরিশাল নৌ ফায়ার স্টেশনের কর্মীরা নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ শুরু করে। নিখোঁজ জেলে মাসুম খানকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী