ধর্ষণের পর মুক্তিপণ দাবির অভিযোগ, ২ কিশোর আটক

বরিশাল প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৯

দেখা করতে ডেকে কিশোরীকে (১৬) অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

ভুক্তভোগীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। আটক দুই কিশোরের বাড়ি‍ ভাঙ্গা উপজেলায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁইয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই কিশোরীর সঙ্গে ভাঙ্গা উপজেলার এক কিশোরের পরিচয় হয়। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বরিশাল এসে লঞ্চঘাট এলাকায় তাকে দেখা করতে বলে ওই কিশোর।

লঞ্চঘাট এলে তাকে ভাঙ্গায় নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যায় ভুক্তভোগীর মা-বাবাকে ফোন করে এক লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ওই কিশোর। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ওই রাতেই অভিযানে নামে পুলিশ। ভোর ৫টায় অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই কিশোরকে আটক করা হয়েছে।

আশরাফ ভূঁইয়া আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কিশোরীকে শের-ই-বাংলা মেডিক্যালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি