বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, বরিশালে মশাল মিছিল

বরিশাল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৪

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল জেলা শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে নগরীর টাউন হল এলাকা থেকে মিছিলটি বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিছিলটি শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ ও সাধারণ সম্পাদক আলিসা মুনতাজ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা সরকারের নগ্ন চরিত্রকে জনসমক্ষে এনে দিয়েছে। এই হামলা প্রমাণ করে ফ্যাসিস্ট এই সরকার সত্যিকারার্থেই ধর্ষকের পাহারাদার।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি