ছোট সন্তানের জন্য চাকরি চান হাদিসুরের বাবা

সুমন সিকদার, বরগুনা
১৬ মার্চ ২০২২, ০৯:০০ আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৯:১২

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হওয়ায় অর্থনৈতিক সংকটে পড়েছে পরিবার। এই পরিস্থিতিতে তার বাবা-মা ছোট দুই ছেলের একজনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন।

হাদিসুরের ছোট ভাই তরিকুল ইসলাম তারেক বলেন, ‌‘আমার বাবা-মায়ের আয়-উপার্জনের একমাত্র সম্বল ছিল আমার ভাই। বাবা-মাকে দেখাশোনার মতো এখন আর কেউ নেই। আমরা দুই ভাই বেকার। আমাদের যদি একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে বাবা-মা শান্তিতে থাকতে পারবেন। আমরা চাই, প্রধানমন্ত্রী যাতে আমাদের পরিবারের প্রতি সুদৃষ্টি দেন।’

মঙ্গলবার (১৫ মার্চ) হাদিসুর রহমানের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তরিকুল ইসলাম। এদিন সকালে হাদিসুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

আরও পড়ুন: দাদা-দাদির পাশে চিরনিদ্রায় শায়িত হাদিসুর

ভাইয়ের মৃত্যুতে সংসারে দুরবস্থা দেখা দেবে জানিয়ে তরিকুল বলেন, ‘আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছেন। ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করতেন। দেশের জন্য জীবন দেওয়ায় আমরা গর্বিত। আমিও চাই, তার মতো দেশের জন্য যেন কাজ করতে পারি।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। সেখানে নোঙর করা অবস্থায় ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। এতে প্রাণ হারান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। 

হাদিসুর রহমান

মৃত্যুর ১২ দিন পর সোমবার (১৪ মার্চ) দুপুর সোয়া ১২টা ২০ তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ হজরত শাহজালাল বিমানবন্দরে আসে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় জানাজা নামাজ শেষে নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

হাদিসুরের বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকারের কাছে একটা আবেদন ছিল লাশ দেশে আনার, ছেলের লাশ পেয়েছি, দাফন করেছি। এখন সরকারের কাছে আরেকটি আবেদন, দুই ছেলের একজনকে যেন একটা চাকরির ব্যবস্থা করে দেয়।’

বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হাদিসুর রহমান। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমাদের দাবি থাকবে, প্রধানমন্ত্রী যেন এই পরিবারটির পাশে দাঁড়ান।

আরও পড়ুন: শিপিং করপোরেশনের ভুল সিদ্ধান্তে হাদিসুরের মৃত্যু, দাবি বিএমএমওএর

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান বলেন, বিএসসির পক্ষ থেকে হাদিসুরের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সহায়তার অঙ্কটাও তাদের জানিয়ে দেওয়া হবে।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই হাদিসুরের বিষয়টা গভীরভাবে উপলব্ধি করেছেন এবং ব্যথিত হয়েছেন। আশা করি, মন্ত্রণালয়ের অধীনে হাদিসুর রহমান চাকরি করতেন। তাদের তরফ থেকে সাহায্য সহযোগিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
টাইমলাইন: ইউক্রেনে বাংলাদেশের জাহাজে হামলা
১৬ মার্চ ২০২২, ০৯:০০
ছোট সন্তানের জন্য চাকরি চান হাদিসুরের বাবা
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় চলতি বছরে ৩৯ খুন, অপরাধ ঠেকাতে পুলিশের নতুন কৌশল
খুলনায় চলতি বছরে ৩৯ খুন, অপরাধ ঠেকাতে পুলিশের নতুন কৌশল
পর্যটকদের জন্য খুলছে আলবেনিয়ার প্রাচীন পাথরের বাড়ির দরজা
পর্যটকদের জন্য খুলছে আলবেনিয়ার প্রাচীন পাথরের বাড়ির দরজা
সুইজারল্যান্ডের অনুভূতি মিলবে ভারতের যে ৫ পর্যটনকেন্দ্রে
সুইজারল্যান্ডের অনুভূতি মিলবে ভারতের যে ৫ পর্যটনকেন্দ্রে
কর্মকর্তা-কর্মচারীদের উপহার বা উপঢৌকন না দেওয়ার অনুরোধ রোমানিয়া দূতাবাসের
কর্মকর্তা-কর্মচারীদের উপহার বা উপঢৌকন না দেওয়ার অনুরোধ রোমানিয়া দূতাবাসের
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’