ইউক্রেনে হামলার শিকার সেই জাহাজ পরিচালনায় অব্যবস্থাপনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২২, ২১:৫০আপডেট : ০৭ মার্চ ২০২২, ২২:২৭

ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ পরিচালনায় অব্যবস্থাপনার অভিযোগ করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)। সোমবার (৭ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ করা হয়। চিঠিতে জাহাজ পরিচালনায় অব্যবস্থাপনা খতিয়ে দেখতে কমিটি গঠনের দাবি জানিয়েছে নাবিকদের এ সংগঠন।

বিএমএমওএ’র সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘গত ২ মার্চ বাংলাদেশ সময় আনুমানিক রাত ৯টা ২৫ মিনিটে যুদ্ধ কবলিত ইউক্রেনে জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে এ রকেট হামলা হয়। এতে জাহাজটিতে কর্মরত ২৮ জন নাবিক বেঁচে গেলেও প্রাণ হারান আমাদের সহকর্মী এবং নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মেরিন ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। জাহাজটিকে চার্টারার পার্টি ওয়ার জোন নীতিমালা অনুসরণ না করে বিএসসি যুদ্ধ কবলিত স্থানে (ওয়ার জোন) পাঠিয়েছিল।’

চিঠিতে আরও বলা হয়, ‘জাহাজে কর্মরত নাবিক ও রাষ্ট্রীয় সম্পত্তির (বাংলার সমৃদ্ধি জাহাজের) নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিএসসি তখনকার ও পরবর্তী পরিস্থিতি বিবেচনা না করে যুদ্ধ কবলিত স্থানে জাহাজটিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। যা একটি আত্মঘাতমূলক সিদ্ধান্ত ছিল বলে আমরা মনে করি। বিএসসির এমন সিদ্ধান্তে একজন তরুণ নাবিকের মৃত্যু এবং সরকারের সুনাম ক্ষুণ্ন হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।’

ওই চিঠিতে ঘটনাটির পেছনে বিএসসির অব্যবস্থাপনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের দাবি জানানো হয়।

/এমএএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেনে বাংলাদেশের জাহাজে হামলা
০৭ মার্চ ২০২২, ২১:৫০
ইউক্রেনে হামলার শিকার সেই জাহাজ পরিচালনায় অব্যবস্থাপনার অভিযোগ
সম্পর্কিত
দেশের প্রথম সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণের কাজ শুরু
ওমান উপকূলে কার্গো জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
সর্বশেষ খবর
শেখ হাসিনার কণ্ঠস্বরে জর্জরিত ভারত-বাংলাদেশ সম্পর্ক
শেখ হাসিনার কণ্ঠস্বরে জর্জরিত ভারত-বাংলাদেশ সম্পর্ক
‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
শালবনের বুকজুড়ে নীল জলের আলতাদিঘীতে প্রকৃতির মায়াবী হাতছানি
শালবনের বুকজুড়ে নীল জলের আলতাদিঘীতে প্রকৃতির মায়াবী হাতছানি
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো