‘ভালো আছি চিন্তা করবেন না’, ইউক্রেনে আটকে পড়া জাহাজ থেকে ফয়সাল

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
০৩ মার্চ ২০২২, ২২:২২আপডেট : ০৩ মার্চ ২০২২, ২৩:৩১

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ বোমা হামলা হয়েছে। এতে হাদিসুর রহমান আরিফ নামে জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হয়েছেন। হামলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জাহাজটি। ওই জাহাজে আটকে পড়েছেন ২৮ বাংলাদেশি নাবিক-ক্রু। এর মধ্যে একজন হলেন কুষ্টিয়ার ফয়সাল আহমেদ সেতু।

এদিকে, আটকে পড়া নাবিক-ক্রুদের ফিরিয়ে আনতে তৎপরতা চালাচ্ছে সরকার। দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। তবে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে ফয়সাল ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার পিতাকে বার্তা পাঠিয়েছেন। সেখানে লিখেছেন, ‘চিন্তা করবেন না, ভালো আছি’। ফয়সালের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া গ্রামে। তার বাবার নাম ফারুক আহমেদ। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, খুলনা পাবলিক কলেজ থেকে পাস করার পর চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন ফয়সাল। এরপর চার মাস ধরে এই জাহাজে ইন্টার্নশিপ করছেন ফয়সাল। জাহাজটির ডেক ক্যাডেট হিসেবে কর্মরত আছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তিনি।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ফয়সালের বাবা ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবশেষ বিকাল ৫টার দিকে ‘‘চিন্তা করেন না, ভালো আছি’’ এই মেসেজ পাঠিয়েছে। এরপর আর তার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি।’

তিনি বলেন, ‘বুধবার রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা পণ্যবাহী জাহাজ বাংলার সমৃদ্ধিতে বোমা হামলা চালানো হয়। হামলায় ফয়সাল নাক ও হাতে আঘাত পেয়েছে। তবে গুরুতর না। গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে যায় সে। এরপর যেটুকু যোগাযোগ হয়, সেটা মেসেঞ্জারে।’

ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় থাকা এ বাবা আরও বলেন, ‘ঘটনার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যালয় থেকে লোকজন যোগাযোগ করেছেন। এ ছাড়াও স্থানীয় থানা থেকেও আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমার চাওয়া ২৮ জনের সবাইকে যেন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সরকারের সহযোগিতা চাই।’

/এফআর/
টাইমলাইন: ইউক্রেনে বাংলাদেশের জাহাজে হামলা
০৩ মার্চ ২০২২, ২২:২২
‘ভালো আছি চিন্তা করবেন না’, ইউক্রেনে আটকে পড়া জাহাজ থেকে ফয়সাল
সম্পর্কিত
নতুন বিল পাস করেছে যুক্তরাষ্ট্র, বিপদে পড়ছে ভারত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রাশিয়ার আরও বড় হামলা, এক রাতেই রক্তস্রোত কিয়েভে
সর্বশেষ খবর
শেখ হাসিনার কণ্ঠস্বরে জর্জরিত ভারত-বাংলাদেশ সম্পর্ক
শেখ হাসিনার কণ্ঠস্বরে জর্জরিত ভারত-বাংলাদেশ সম্পর্ক
‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
শালবনের বুকজুড়ে নীল জলের আলতাদিঘীতে প্রকৃতির মায়াবী হাতছানি
শালবনের বুকজুড়ে নীল জলের আলতাদিঘীতে প্রকৃতির মায়াবী হাতছানি
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো