৮ দিন আগে ঘর নির্মাণ, বাতাসে ভেঙে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ১৯:৫১ আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২০:০৪

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে ঝড়ো বাতাসে ঘর ভেঙে পড়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন রুস্তম হাওলাদার (৭০) ও পুত্রবধূ জয়নব বেগম (৩৫)। জয়নব তিন সন্তানের জননী। এ সময় জয়নবের স্বামীসহ তার সন্তানরা আহত হয়েছেন।

আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা জানান, ঘরচাপায় মারা যাওয়াদের পরিবারটি আগে শ্রীপুর গ্রামে বসবাস করতেন। নদীভাঙনের কারণে আট দিন আগে গাগুরিয়া গ্রামে নতুন ঘর তুলে বসবাস শুরু করেন।

তিনি জানান, বিকালে আকস্মিক ঝড়ো বাতাস হলে টিনের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরে থাকা রুস্তম ও জয়নব ঘটনাস্থলেই মারা যান। টিনের আঘাতে পরিবারের অন্য সদস্যরা আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করেন।

মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ঝড়ো বাতাসে ঘরচাপায় দুই জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব