জেলের জালে মৌসুমের সবচেয়ে বড় ইলিশ

ভোলা প্রতিনিধি
০৪ মে ২০২২, ২১:১৭আপডেট : ০৪ মে ২০২২, ২১:৫৬

ভোলার লালমোহন উপজেলার বাত্তির খাল এলাকার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুইটি রাজা ইলিশ। বুধবার (৪ মে) বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে এ ইলিশ পাওয়া যায়। জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছ দুইটি ধরা পড়েছে। দুইটির ওজন আড়াই কেজি করে পাঁচ কেজি হবে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।

জেলে গিয়াস উদ্দিন মাঝি বলেন, ‘দুপুর ১২টার দিকে লালমোহনের বাত্তির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকাল ৪টা পর্যন্ত জাল ফেলে আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুইটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছে।’

আরেক জেলে মনির হোসেন বলেন, ‘সকালে প্রায় দুই কেজি ওজনের দুইটি ইলিশ পাইছি। আড়তে নিয়ে সাত হাজার ৯০০ টাকায় বিক্রি করেছি। এ রকম প্রতিদিন ২/৩টি করে ইলিশ পাওয়া যাচ্ছে।’

ওই ঘাটের আড়তদার মো. শাহিন বলেন, ‘২/৩ দিন ধরে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। তবে এই দুইটি মাছ কিছুটা বড়।’

স্থানীয় জেলেরা জানান, ইলিশ ধরার শুরুতে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি। তবে গত ২/৩ দিন ধরে ধরা পড়ছে।এতে হাসি ফুটেছে জেলেদের মুখে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, গেল দুই মাস নদীতে ইলিশ ধরা বন্ধ ছিল। তাই এখন নদীতে বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী