‘অশনি’ থেকে বাঁচাতে আগাম ধান কাটছেন কৃষকেরা 

পটুয়াখালী প্রতিনিধি
০৮ মে ২০২২, ২১:০৬আপডেট : ০৮ মে ২০২২, ২১:০৬

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’-তে পরিণত হয়েছে। এ কারণে পটুয়াখালীর বোরো আবাদকারী কৃষকদের আগাম ধান কাটার নির্দেশনা দিয়েছে কৃষি বিভাগ। ৮০ শতাংশ ধান পেকেছে, এমন জমির ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে কৃষকদের। এ অবস্থায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে অধিকাংশ জমির ধান এখনও ভালোভাবে পাকেনি, এতে অনেক কৃষক হতাশ হয়ে পড়েছেন। 

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চলতি বছর পটুয়াখালীতে ১৬ হাজার ৯৭০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ফলন ও দাম ভালো পাওয়ায় পটুয়াখালীর কৃষকরা বোরো আবাদের দিকে ঝুঁকছে এবং গত পাঁচ বছরে এ জেলায় বোরো আবাদ বেড়েছে ২৬ গুণ। ২০১৮ সালে মাত্র ৬৪০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল।

পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কৃষক মো. রহিম খান বলেন, এ বছর প্রায় ১৬ একর জমিতে বোরো আবাদ করেছি। কৃষি বিভাগের পরামর্শে এখন ধান কাটতে হচ্ছে। তবে আর দুই-এক সপ্তাহ পর কাটলে ভালো হতো।

গলাচিপার সুহরি ব্রিজ এলাকার কৃষক আল-আমিন বলেন, ‘এ বছর ছয় একর জমিতে বোরো আবাদ করেছি। খেতের ধান এখনও কাঁচা। তবে ঘূর্ণিঝড়ের আগে ধান ঘরে তুলতে না পারলে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে।’

 সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের মো. মোতালেব ছয় একর জমিতে বোরো চাষ করেছেন। তার কয়েকটি জমির ধান পেকেছে। তাই ধান কাটা শুরু করেছেন। দ্রুত ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি বছর পটুয়াখালী জেলার আট উপজেলায় বোরো চাষ হয়েছে ১৬ হাজার ৯৭০ হেক্টর জমিতে। এতে ৮৪ হাজার ৫১২ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, ‘আমন ধান কাটার পর এ অঞ্চলের কৃষকরা জানুয়ারিতে পুনরায় বীজতলা তৈরি করেন এবং ফেব্রুয়ারিতে ধান রোপণ করেন। মে মাসের শেষের দিকে কৃষকরা পাকা ধান সংগ্রহ করেন। তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় আগেভাগেই কৃষকদের ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এ কে এম মহিউদ্দিন বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বোরো চাষিদের ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। ৮০ শতাংশ ধান পেকেছে, এমন বোরো জমির ধান কেটে ঘরে তোলার নিদের্শনা দিয়ে এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে।’

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী