কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১২ মে ২০২২, ১৪:৪০ আপডেট : ১২ মে ২০২২, ১৫:১০

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেরায় কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে বশার বয়াতি (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মে) রাতে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের বিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা আদালতে পাঠানো হয়েছে। বশারের বাড়ি রাঙ্গাবালী উপজেলার সামুদাফাৎ গ্রামে। ধর্ষণের ঘটনায় বুধবার সকালে ওই কিশোরীর নানা বশারের নামে রাঙ্গাবালী থানায় একটি মামলা করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, জন্মের ছয় মাস বয়সে বাবা মারা যায় ওই কিশোরীর। মা অন্যত্র বিয়ে করেন। তারপর থেকেই ওই কিশোরী চর হাবাতিয়া গ্রামে নানার বাড়িতে বড় হয়। বশার ওই এলাকায় তরমুজ চাষের সুবাদে তার সঙ্গে পরিচয় ঘটে। 

গত ২৪ এপ্রিল দিবাগত রাত ৩টায় ওই কিশোরীকে তার নানার ঘরে একা পেয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে ওই কিশোরীকে তার দুই মামাতো বোনসহ মেরে ফেলার হুমকি দেয় বশার। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব