পুকুরের ঘাটলার নিচ থেকে ২ শিশুর লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৬ জুন ২০২২, ২১:৫৭ আপডেট : ০৬ জুন ২০২২, ২১:৫৭

বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের হিজলা গ্রামে পুকুরে ডুবে দুই শিশু নিহত হয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে নিহতরা বাড়ির পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃত দুই শিশু হলো- ওই গ্রামের মো. হারুনের ছেলে মোহাম্মদ আলী (৬) ও পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্ব ষট্টি গ্রামের আব্দুল লতিফের মেয়ে লিমা আক্তার (৫)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, আড়াইটার পর থেকে ওই দুই শিশুকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খুঁজে তাদের সন্ধান না পেয়ে পুকুরে সন্ধান চালান স্বজনরা। একপর্যায়ে পুকুরের ঘাটলার নিচ থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ওসি ইউনুস মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, মেহেন্দীগঞ্জের উলানিয়া থেকে লামিয়া মা-বাবার সঙ্গে নানাবাড়ি হিজলা গ্রামে বেড়াতে এসেছিল। দুপুরে কাউকে কিছু না বলে নানাবাড়ির মসজিদের পাশের পুকুরে মামাতো ভাই আলীর সঙ্গে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ঘাটলার নিচ থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব