হাসপাতাল থেকে মালামাল চুরির সময় ২ নারী আটক, নার্স বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৮:৪৫আপডেট : ০৮ জুন ২০২২, ১৮:৪৫

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মালামাল চুরির ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত নার্স সীমা বাড়ৈকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আটককৃতরা হলেন– বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের খ্রিস্টান কলোনির মিঠু বাড়ৈর স্ত্রী হেপি বাড়ৈ (৩৫) এবং একই এলাকার লিয়ন বাড়ৈর স্ত্রী রাইসা বাড়ৈ (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নারী হাসপাতালের মালামাল নিয়ে পালানোর সময় নিরাপত্তারক্ষীরা তাদের আটক করেন। উদ্ধার করা হয় হাসপাতালের পাঁচটি কম্বল, পাঁচটি টিস্যু বক্স, পাঁচটি অ্যাপ্রোন এবং এক বান্ডিল প্লাস্টার কাপড়। আটকদের দাবি, নার্স সীমা বাড়ৈ তাদের ওই মালামাল দিয়েছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন সীমা।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল বলেন, ‘ঘটনা তদন্তে হাসপাতালের উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন সিনিয়র স্টোর অফিসার নুরন্নবী তুহিন এবং নার্সিং সুপারভাইজার সুফিয়া বেগম। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি জানান, অভিযোগ প্রমাণিত হলে ওই নার্সের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আটক দুই জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী