‘প্রেমের টানে’ আসা ভারতীয় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ 

বরিশাল প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ০৬:৩৪আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৬:৩৪

ভারতের তামিলনাড়ু থেকে প্রেমের টানে আসা যুবক প্রেমকান্তের বিরুদ্ধে বরগুনার তালতলী থানায় অভিযোগ দিয়েছেন তরুণীর বাবা। শুক্রবার (৫ আগস্ট) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রেমকান্তের বিরুদ্ধে মেয়েকে অশালীন প্রস্তাব দিয়ে জোরপূর্বক ঢাকায় নেওয়ার চেষ্টা এবং সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিষয় উল্লেখ করা হয়। এতে করে পরিবারটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়। পাশাপাশি মেয়ের নিরাপত্তাও চেয়েছেন তার বাবা।  

ওসি বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গেও এ বিষয়ে কথা বলা হবে।

‘প্রেমের টানে’ ভারত থেকে আসা যুবকের বিচার চান তরুণী

তিন বছরের প্রেমের দাবি নিয়ে গত ২৪ জুলাই ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের বরিশালে আসেন প্রেমকান্ত। এরপর নগরীতে তরুণীর খোঁজে তার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঘোরাঘুরি করতে থাকে ভারতীয় যুবক। এর মধ্যে ২৫ জুলাই কাশীরপুর চৌমাথা এলাকায় কে বা কারা তাকে মারধর করে। প্রেমকান্ত এ জন্য ওই তরুণীকেই দায়ী করেন। পরবর্তীতে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ প্রেমকান্তকে তাদের হেফাজতে নিয়ে তরুণী এবং তার মা-বাবাকে থানায় ডেকে নেন। তখন প্রেমকান্ত তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলে জানান। কিন্তু তরুণী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে। 

প্রেমের টানে বরিশাল এসে মার খেলেন ভারতীয় যুবক

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে প্রেমকান্তকে ঢাকার বাসে তুলে দেন। কিন্তু প্রেমকান্ত ঢাকায় না গিয়ে বরিশালে থেকে ওই তরুণীর সন্ধান করতে থাকেন। সর্বশেষ প্রেমকান্ত বরগুনার তালতলীতে ওই তরুণীর এলাকায় পৌঁছান। 

 

/টিটি/
সম্পর্কিত
কত দিন বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার 
ভারতীয়দের নিয়ে বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে যা বললেন মার্কো রুবিও
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী