দেশে তালেবানি সরকার প্রতিষ্ঠার চক্রান্ত চলছে: ইনু

বরিশাল প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ১৬:২৮আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৬:২৮

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘এ মুহূর্তে রাজনীতিতে বড় হুমকি হচ্ছে বিএনপি, জামায়াত, হেফাজত ও জঙ্গিদের মিলিত চক্র। যারা দেশের সমস্যাগুলোকে পুঁজি করে ঘোলা পানিতে ক্ষমতা দখলের চক্রান্ত করছে। এ ছাড়া দেশের অভ্যন্তরে দুর্নীতিবাজ ও বাজার সিন্ডিকেট কারসাজি করে বাজারে যে অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। এই সুযোগে বিএনপি, জামায়াত ও হেফাজত একটি তালেবানি সরকার প্রতিষ্ঠার চক্রান্ত করছে।’

শনিবার (২০ আগস্ট) দুপুরে বরিশাল বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গিবাদী রাজাকার ও হেফাজতি চক্র সামরিক শাসকদের হাত ধরে বাংলাদেশে আমদানি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দীর্ঘদিন বাংলাদেশকে অসাম্প্রদায়িকতার পথে টেনে তোলার চেষ্টা করছি। এখন আমরা মাঝপথে রয়েছি। কিন্তু জামায়াত ও তেঁতুল হুজুর, রাজাকার ও জঙ্গিবাদীরা এখনও চক্রান্ত করে চলছে গোপনে এবং প্রকাশ্যে। যা জাতীয় রাজনীতির স্বার্থে হুমকি স্বরূপ।’

মানবাধিকার বিষয়ে ইনু বলেন, ‘আমাদের সংবিধান বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার করে না। আমাদের সরকারও স্বীকার করে না। সুতরাং জাতিসংঘের প্রতিনিধিরা যে কথা বলেছে, তারা মানবাধিকার রক্ষার পক্ষে, আমরাও পক্ষে, এখানে তাদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই।’

বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার। অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম ও প্রধান বক্তা জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন ও বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল কবির বাদল। সভাপতিত্ব করেন বরিশাল জেলা জাসদের সভাপতি আব্দুল হাই মাহাবুব।

/এফআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি